বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বুধবার (১৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, "নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। কোনো অজুহাতে বা চাপ প্রয়োগ করে নির্বাচন বিলম্বিত করা হলে তা দেশের গণতান্ত্রিক ধারার পরিপন্থী হবে।"
বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা নির্বাচন, সুষ্ঠু ভোটগ্রহণ ও সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরির বিষয়ে মতবিনিময় করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদের সুপারিশগুলো বাস্তবায়নে তারা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমন্বিত প্রক্রিয়া গড়ে তোলার চেষ্টা করছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

